advertisement
advertisement

নাগেশ্বরীতে ৮২ পিস ইয়াবাসহ ফুলবাড়ীর এক যুবক গ্রেপ্তার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
নাগেশ্বরীতে ৮২ পিস ইয়াবাসহ ফুলবাড়ীর এক যুবক গ্রেপ্তার

ছবি সংগৃহীত

advertisement
অসিম কুমার রায়, ধরলা পোস্ট : 
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবাসহ হাফিজুর রহমান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পাশ্ববর্তী ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার বাসিন্দা।
রবিবার (১ নভেম্বর) রাত পনে ৯টায় নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গাগলা এগারোমাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নাগেশ্বরী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় হাফিজুর রহমানকে ৮২ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক প্রধান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরও জানান, কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর